হঠাৎ একদিন দুরন্ত বালকের পতন ঘটল। নিউটনের তৃতীয় সূত্রের বাস্তবতার প্রথম সাক্ষাৎ পাই ২০২০ খ্রিস্টাব্দের শুরুর দিকে।
পৃথিবীতে যদি সবচেয়ে আপন জিনিসগুলোর একটি র্যাঙ্কিং করা হয়, তবে যে মহীয়সী সহজেই প্রথম স্থান অধিকার করবে তার মৃত্যুপথযাত্রা আমাকে ভেঙে দেয়। আমি আনন্দ কী, তা ভুলতে শুরু করি।
ঈদ নিয়ে বরাবরই তিক্ত অভিজ্ঞতা। শুরু সেই বিশ সাল থেকে। ডাক্তার প্রথমে অপারেশন করতে চাননি। তবে আব্বুর পরিচিত হওয়ার কারণে, ঝুঁকি নিয়েই রাজি হলেন। বাড়িতে মায়ের অভাব সবাই টের পেতে লাগল। আমরা কয়েকজন অকর্মণ্য, আদতে মা ছাড়া এই বাড়ি যে নিছক জড়বস্তু, তা বুঝতে আর কোনো সন্দেহ রইল না। সকাল, দুপুর, রাত কেটে যাচ্ছিল, কিন্তু কারো খোঁজ ছিল না। দাদী খাবার নিয়ে বসে থাকতেন, বকা দিতেন। আশ্চর্য এক ক্ষমতা যেন সবার মধ্যে চলে এলো, কেউ খিদে অনুভব করত না।
ঈদ এসে গেল। নতুন জামা কেনা হলো। আমি বিকেলে বের হলাম, এসে কাপড় খুলে ফেলে দিলাম। ভুলেই গেলাম। প্রায় বিশ দিন পর মা বাসায় ফিরে সেই জামা উদ্ধার করলেন। তবে অক্ষত অবস্থায় নয় ইঁদুরের দাঁতের কারুকাজে অলংকৃত। শিল্পকর্ম যে এত চমৎকার হতে পারে, তা সেদিন প্রত্যক্ষ করলাম।
কোভিড-১৯ সময় আমি একাডেমিক পড়ালেখা কী, তা ভুলতে শুরু করি। আমি কে সেটাও ভুলে যাই। আনন্দ, বেদনা, ইগো, রাগ সবকিছুর বাস্তবতা বিসর্জন দিয়ে আমি স্বপ্নে হারাতে থাকি। নিজের ভেতরে একাধিক চরিত্র সাজিয়ে কখনো ধ্বংস করি, কখনো সৃষ্টি করি। আমার ধারণা, এই সময়টাতে আমি ৫০০-র বেশি বই পড়েছি। ধর্ম, বিজ্ঞান, দর্শন, রম্য, ফিকশন, যা পেতাম তাই পড়তাম। নিজেকে ব্যস্ত রাখতে মুভি, সিরিজ সব তছনছ করতাম। বিশাল জগৎ থেকে হারিয়ে গিয়ে আমি নতুনভাবে নিজেকে খুঁজতে থাকতাম।
একজন রুড মানুষ হঠাৎ এত ভাড় হয়ে যাওয়া দেখে সবাই অবাক হলেও আমি কখনোই তা খোলাসা করতে চাইতাম না। কিন্তু আমি তো কোনো এলিয়েন নই। মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের কোন এক বইয়ে পড়েছিলাম, তিনি বলেছেন, "প্রত্যেক প্রাণীর মধ্যেই তার আদিম প্রবৃত্তি সুপ্ত অবস্থায় থাকে, যা কখনো অজান্তেই প্রকাশিত হয়।" তাই আমার ভেতরেও কখনো অজান্তে ইমোশন, ইগো আর রাগ তৈরি হয়। তখন আমি ফিরে যাই পুরোনো আমিতে সেই ছোট্ট, হাসিখুশি আমি।
তবে আমি জানি, সেই আমিকে বিসর্জন দেওয়া হয়েছে। তাই মৃত বস্তু থেকে দূরে সরে গিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ি। প্রতিনিয়ত ইমোশনলেস ভাড় হওয়ার দৌড়ে আগাতে থাকি।
[ঈদের দিন তোলা ছবিটা এড করে দিলাম। এটাই সেই একদিন পরা শার্টটা।]
ফেসবুক থেকে নেওয়া। ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ।

0 মন্তব্যসমূহ